Saturday, November 24, 2018

আমি তোমাকে অসীমতা দিতে পারি। কিন্তু শর্ত আছে। তোমাকে তা ছুঁয়ে দিতে হবে। প্রজাপতি তার ডানাকে তো কখনো ছুঁয়ে দেখে না।
লুকোনো কদম ফুলটা শুকিয়ে যাচ্ছে। ভেজা চুলে আর কতক্ষণ? বৃষ্টি থেমেছে। পূর্বাকাশে এখনো রংয়ের মেলা বসেনি। খেলার ছলে একগাল পানি ছুড়ে একটা রংধণু বানিয়ে দিবে? ক্লান্ত চোখজোড়া যে আর পলক না ফেলে পারছে না।
ঝালমুড়ির মরিচ তো দারুণ তেজি! পেয়েছি, এইতো তুমি! শরতের কাশবনে আজ তুমি লাল!
তোমার হাতের তালুতে আনমনে আঁকানো রেখাগুলোর আসলেই কি কোন মানে আছে? তোমার চোখের তারায় কিন্তু আমাকে দেখেছিলাম সত্যি!
তোমাকে ছোঁয়ার সুখ, সে তো আমার অনুভবেরও কল্পনা।
অদৃশ্যকে খুঁজে পাই বা না পাই, দর্শনযোগ্য সবকিছুকেই যেন স্পর্শ করতে পারি। আকাশকে ছুঁয়ে দিলে কার কী?
স্বপ্নগুলো অনেক বড়, ঘুম তো বেশি হবেই!